পারস্য উপসাগরে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি নিয়ে চলমান বিরোধ নিরসনে পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।
রোববার এক মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সংঘাত বন্ধে দুই পক্ষই আপাতত হামলা থেকে বিরত থাকবে এবং বাণিজ্যিক জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে। এতে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি বাঁচানোর নতুন আশা জেগেছে।
ইরানের হুঁশিয়ারি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পুনর্ব্যক্ত করেছেন, হরমুজ প্রণালি তেহরানের নিয়ন্ত্রণেই পরিচালিত হতে হবে। ওয়াশিংটন যদি আক্রমণ অব্যাহত রাখে, তাহলে যুদ্ধ অবসানের আলোচনা ‘সম্পূর্ণ বন্ধ’ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
পাল্টাপাল্টি হামলা
সম্প্রতি ইরানের রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে। বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪৩০
পাকিস্তানের মধ্যস্থতায় আগামী মঙ্গলবার কাতারে দুই দেশের মধ্যে কারিগরি ও কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। গত ১৭ জুনের ১৪ দফার সমঝোতা স্মারকের ভিত্তিতে এ আলোচনা এগোবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “সংঘাত বন্ধে আলোচনায় বসতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র”